ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

হাটহাজারী অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

ফেব্রুয়ারি ১২, ২০২৫, ০৭:৩০ পিএম

হাটহাজারী অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

চট্টগ্রামের হাটহাজারীতে অভিযান চালিয়ে কর্ণফুলী নামে একটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।

অভিযানে ৩ লাখ টাকা জরিমানা করা হয় সোনালি নামের একটি অবৈধ ইটভাটাকে।

এছাড়াও পৌরসভার ভুয়া নাগরিক সনদপত্র তৈরির দায়ে তৈয়ব কম্পিউটার নামে একটি দোকানের স্বত্বাধিকারী মো. তৈয়ব উদ্দিনকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

বুধবার দুপুরে কর্ণফুলী ও সোনালি ইটভাটা এবং তৈয়ব কম্পিউটারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার শারমীনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, কর্ণফুলী ব্রিক্স ও সোনালি ব্রিক্সে অভিযান পরিচালনা করা হয়। বৈধ কোন কাগজপত্র না থাকায় কর্ণফুলী ব্রিক্সের চিমনি এক্সকেভেটর (ভেকু) দিয়ে ভাঙ্গা হয় ও কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। অন্যদিকে সোনালি ব্রিক্সে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর অধীনে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয় ও ফায়ার সার্ভিসের সদস্যদের মাধ্যমে পানি দিয়ে চিমনি নিভিয়ে দেয়া হয়। এসময় পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

এছাড়া পৌরসভার ভুয়া নাগরিক সনদপত্র তৈরির দায়ে তৈয়ব কম্পিউটার নামক একটি দোকানের স্বত্বাধিকারী মো. তৈয়ব উদ্দিনকে নিজের স্বীকারোক্তিমূলক দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

ইএইচ

Link copied!