ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

ফেব্রুয়ারি ১৫, ২০২৫, ০৬:১৫ পিএম

বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক

কুড়িগ্রামের ফুলবাড়ীতে সীমান্ত অতিক্রম করে বিএসএফ সদস্যদের বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের ঘটনায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার উপজলার গোড়কমন্ডল সীমান্তে দুপুর ১টা থেকে প্রায় ঘণ্টাব্যাপী এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

পতাকা বৈঠকে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল শাহ্ মো. শাকিল আলমের নেতৃত্বে ১৫ সদস্যদের প্রতিনিধি দল এবং বিএসএফের কমরেড অমিত কুমারের নেতৃত্বে ১০ সদস্যদের বিএসএফের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেন।

বৈঠকে বিএসএফ সদস্যদের সীমানা অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের ঘটনায় কড়া প্রতিবাদ জানায় বিজিবি। এ সময় সীমানা অতিক্রমের জন্য দুঃখ প্রকাশ করে বিএসএফের প্রতিনিধি দল। পাশাপাশি সীমানা অতিক্রম করে বাংলাদেশে প্রবেশকারী বিএএসএফ সদস্যদের বিরুদ্ধে বাহিনীর প্রচলিত আইন অনুযায়ী বিচারের আশ্বাস দিয়েছেন কমরেড অমিত কুমার।

পতাকা বৈঠক শেষে সীমানা অতিক্রম করে বিএসএফ সদস্যদের বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের এলাকা পরিদর্শন করেন লে. কর্নেল শাহ্ মো. শাকিল আলম। এসময় তিনি স্থানীয়দের নির্ভয়ে সীমান্তে বসবাসের কথা বলেন। এবং যে কোন পরিস্থিতিতে বিজিবি স্থানীয়দের পাশে থাকবেন বলে আশ্বাস দেন।

ইএইচ

Link copied!