ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফুলবাড়ীতে ৫০ বোতল ফেনসিডিলসহ ২ মাদক কারবারি আটক

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

ফেব্রুয়ারি ২৬, ২০২৫, ০৪:২৪ পিএম

ফুলবাড়ীতে ৫০ বোতল ফেনসিডিলসহ ২ মাদক কারবারি আটক

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভারতীয় ৫০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানার এসআই আব্দুর রকিবের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স বুধবার রাত সাড়ে ১২টায় উপজেলার পানি মাছ কুটি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে ৫০ বোতল ভারতীয় ফেনসিডিল ও অটোরিকশাসহ ওই দুই মাদক কারবারিকে আটক করে থানায় নিয়ে আসে। আটক মাদক কারবারিরা হলেন জেলার উলিপুর উপজেলার রামেশ্বর শর্মা এলাকার মৃত ছমত উল্লাহর ছেলে বকিয়ত উল্লাহ (৪৫) ও কুড়িগ্রাম সদর উপজেলার হযরত আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৩৫)।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

ইএইচ

Link copied!