ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফুলবাড়ীতে জিয়া সাইবার ফোর্সের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম প্রতিনিধি

মার্চ ৫, ২০২৫, ০৮:১৩ পিএম

ফুলবাড়ীতে জিয়া সাইবার ফোর্সের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কুড়িগ্রামের ফুলবাড়ীতে নানা আয়োজনের মধ্যদিয়ে জিয়া সাইবার ফোর্সের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

বুধবার বিকেলে জিয়া সাইবার ফোর্সের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জিয়া সাইবার ফোর্সের ফুলবাড়ী উপজেলার সভাপতি রোকনুজ্জামান লাকু এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শাহীন আলম পেয়ারা।

বক্তব্য দেন- ফুলবাড়ী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল, সাবেক সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন সরকার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আরাবুর রহমান, ফুলবাড়ী সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাম্মেল হক, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল খালেক, সদস্য সচিব অপূর্ব লাল সেন প্রমুখ।

আলোচনা সভা শেষে জিয়া পরিবারসহ দেশের কল্যাণে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

ইএইচ

Link copied!