ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কৃষি জমির মাটি ইট ভাটায় ব্যবহার, দুই লাখ টাকা জরিমানা

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

মার্চ ৬, ২০২৫, ০৪:২৯ পিএম

কৃষি জমির মাটি ইট ভাটায় ব্যবহার, দুই লাখ টাকা জরিমানা

ঝালকাঠির নলছিটিতে কৃষি জমির মাটি কেটে ইটভাটায় ব্যবহার করার অপরাধে "হাওলাদার ব্রিকস" নামে একটি ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

একই সাথে, "এসআরবি ব্রিকস" নামে একটি ইটভাটার ড্রাম চিমনি ভেঙে ফেলা হয় এবং ফায়ার সার্ভিসের মাধ্যমে ইট বিনষ্ট করে ভাটাটি বন্ধ করে দেওয়া হয়।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার দপদপিয়া ও সারদল এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

নলছিটির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন। এ সময় ঝালকাঠি পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আনজুমান নেছা ও পরিদর্শক আমিনুল হক উপস্থিত ছিলেন।

ইউএনও মো. নজরুল ইসলাম বলেন, "ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"

ইএইচ

Link copied!