ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বোরহানউদ্দিনে প্রেম করে বিয়ে করায় শিকলবন্দি নারী

বোরহানউদ্দিন(ভোলা) প্রতিনিধি

বোরহানউদ্দিন(ভোলা) প্রতিনিধি

মার্চ ২৬, ২০২৫, ১২:০৫ এএম

বোরহানউদ্দিনে প্রেম করে বিয়ে করায় শিকলবন্দি নারী

ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডে প্রেম করে বিবাহ করায় অসহায় নারীকে শিকলবন্দি করে বেঁধে রেখেছে তার পরিবার। ৫নং ওয়ার্ডের মাতাব্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এতে ওই এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানায়, প্রেম করে বিবাহ করেন ওই শিকলবন্দি নারী। গত কয়েক দিন যাবত পায়ে শিকলবন্দি করে বসতঘরে আটকিয়ে রেখে অসহায় নারীকে অমানুষিক নির্যাতন চালায় তার পরিবার। বিষয়টি এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হলে সাংবাদিকদের খবর দেয় স্থানীয়রা।

মঙ্গলবার বিকালে ঘটনাস্থলে সাংবাদিকদের একটি টিম তথ্য সংগ্রহ করার সময় শিক্ষক পরিচয়ে তথ্য সংগ্রহে বাধা প্রদান করেন ওহিজউদ্দিন আফিফ নামক যুবক।

সাংবাদিকদের তথ্য সংগ্রহে বাধা প্রদানকারী ওই যুবক মুন্সিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পরিচয় দেয়। এছাড়াও তথ্য সংগ্রহে বাধা প্রদানকারী শিক্ষকের বিরুদ্ধে শিকলবন্দি নারীকে নির্যাতনের অভিযোগ স্থানীয়দের।

শিকলবন্দি নারীর কাছে জানতে চাইলে তথ্য সংগ্রহে বাধা প্রদানকারী ওই শিক্ষক কর্তৃক ওই নারীকে হত্যার হুমকি দেওয়ায় কোন কথা বলতে রাজি হয়নি শিকলবন্দি অসহায় নারী।

অন্যদিকে তথ্য সংগ্রহে বাধা প্রদানকারী স্কুল শিক্ষকের বিরুদ্ধে রয়েছে একাধিক অভিযোগ। স্কুলে সঠিক টাইমে উপস্থিতি না হওয়াসহ বিভিন্ন অনিয়মের তথ্য দিয়েছেন স্থানীয়রা।

সাংবাদিকদের তথ্য সংগ্রহে বাধা প্রদান করাসহ হেনস্তা ও হত্যার হুমকি প্রদান করায় সাংবাদিক আলহাজ্ব ইউসুফ হোসেন (অনিক) বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

বোরহানউদ্দিন প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন অভিযোগকারী ইউসুফ হোসেন অনিক।

সাংবাদিকদের তথ্য সংগ্রহে বাধা ও হুমকি প্রদান করায় বোরহানউদ্দিন প্রেসক্লাব সভাপতি মো. ফয়সাল আহম্মেদ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অভিযুক্তদেরকে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

এছাড়াও বোরহানউদ্দিন আঞ্চলিক প্রেসক্লাব সাংবাদিক সংগঠন থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। অপরাধীকে আইনের আওতায় আনার দাবি জানান ওই সংগঠনের নেতৃবৃন্দ।

বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মো. ছিদ্দিকুর রহমান জানান, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইএইচ

Link copied!