ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নলছিটিতে ১ পরীক্ষার্থী বহিষ্কার, ৩ শিক্ষককে অব্যাহতি

নলছিটি প্রতিনিধি

নলছিটি প্রতিনিধি

এপ্রিল ১০, ২০২৫, ০৭:২৯ পিএম

নলছিটিতে ১ পরীক্ষার্থী বহিষ্কার, ৩ শিক্ষককে অব্যাহতি

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার প্রথম দিনে ঝালকাঠির নলছিটিতে একজন শিক্ষার্থীকে বহিষ্কার এবং তিনজন শিক্ষককে পরীক্ষা কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকালে নলছিটি বালিকা মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে অবহেলার কারণে তিন শিক্ষককে অব্যাহতি দেন কেন্দ্র সচিব জলিলুর রহমান আকন।

অপরদিকে, হদুয়া বৈশাখীয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে মো. ইয়াসিন নামে এক শিক্ষার্থীকে বহিষ্কার করেন কেন্দ্র সচিব মো. আব্দুর রব।

বহিষ্কৃত ইয়াসিন হদুয়া মাদ্রাসার শিক্ষার্থী। অব্যাহতি পাওয়া শিক্ষকরা হলেন—নলছিটি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আফসানা শারমিন, নলছিটি ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক জুয়েল রানা এবং প্রতাপ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক খলিলুর রহমান।

নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এবছর উপজেলায় মোট ৯টি কেন্দ্রে ৩ হাজার ৭৬০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন, যার মধ্যে ৫১ জন অনুপস্থিত ছিলেন।

এ বিষয়ে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, “আমরা একটি স্বচ্ছ ও সুষ্ঠু পরীক্ষা নিশ্চিত করার চেষ্টা করছি। একজন শিক্ষার্থী অসদুপায় অবলম্বনের কারণে তাকে বহিষ্কার করা হয়েছে এবং দায়িত্বে অবহেলার কারণে তিন শিক্ষককে পরীক্ষা কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।”

ইএইচ

Link copied!