ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মোরেলগঞ্জে বিএনপির ভিত্তি দুর্বল করার চেষ্টা চলছে

মোরেলগঞ্জ প্রতিনিধি

মোরেলগঞ্জ প্রতিনিধি

এপ্রিল ২৪, ২০২৫, ০৩:৩০ পিএম

মোরেলগঞ্জে বিএনপির ভিত্তি দুর্বল করার চেষ্টা চলছে

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়ন বিএনপির ভিত্তি দুর্বল করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন দলের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পানগুছি কনভেনশন সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. সেলিম মিয়া।

সেলিম মিয়া বলেন, “বিএনপির সৃষ্টিলগ্ন থেকে রাজনীতির সঙ্গে জড়িত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাছ থেকে পাওয়া চিঠির ভিত্তিতে ১৯৭৮ সালে বিএনপির রাজনীতিতে সক্রিয় হই। এরপর বিভিন্ন সময় উপজেলা বিএনপির সহ-সভাপতি, যুগ্ম আহ্বায়ক, এবং খাউলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেছি।”

তিনি আরও অভিযোগ করে বলেন, “গত ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর থেকে বিএনপির একটি অংশ আমাকে দলীয় কর্মকাণ্ড থেকে দূরে রাখার অপচেষ্টা চালাচ্ছে। এতে করে নেতাকর্মীদের মধ্যে বিভাজন সৃষ্টির ষড়যন্ত্র চলছে।”

সংবাদ সম্মেলনে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!