ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সুস্থ রাজনীতির দাবিতে মোরেলগঞ্জে মানববন্ধন

মোরেলগঞ্জ প্রতিনিধি

মোরেলগঞ্জ প্রতিনিধি

এপ্রিল ২৮, ২০২৫, ০৩:৩১ পিএম

সুস্থ রাজনীতির দাবিতে মোরেলগঞ্জে মানববন্ধন

বাগেরহাটের মোরেলগঞ্জে গ্রুপিং, বিভক্তি ও হিংসা বিদ্বেষ বাদ দিয়ে সুস্থ ধারার রাজনীতি চর্চার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আওয়ামী লীগ সরকারের ১৭ বছরে নির্যাতিত বিএনপির নেতাকর্মীরা সোমবার বেলা ১১টার দিকে খাউলিয়া ইউনিয়নের সন্ন্যাসী বাজার এলাকায় মানববন্ধন করেন। বিভিন্ন শ্রেণি-পেশার শতশত নারী-পুরুষ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের ছবি নিয়ে ‍‍`জনতার মানববন্ধন‍‍` শিরোনামে ব্যানার হাতে মানববন্ধন করেন তারা। ঘন্টাব্যাপি অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপি নেতা আসাদুজ্জামান, বাদশা মিয়া, হালিম আল আজাদ, জাকারিয়া মাহমুদ, নজরুল ইসলাম রঙ্গু, এনামুল হক, বিটুল বিশ্বাস, ছাত্রদল নেতা মো. আবু সালেহ প্রমুখ বক্তৃতা করেন।

বক্তারা বলেন, খাউলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. সেলিম মিয়াকে নিয়ে একটি মহল দলের মধ্যে গ্রুপিং করতে চাচ্ছে এবং তাকে দল থেকে বাদ দেওয়ার ষড়যন্ত্র করছে। বক্তারা আরও বলেন, "সেলিম মিয়াকে বাদ দিয়ে কেউ খাউলিয়া ইউনিয়নে বিএনপি শক্তিশালী করতে পারবেনা।" তারা দাবি করেন, আওয়ামী লীগ সরকারের আমলে সেলিম মিয়া বিএনপির নেতাকর্মীদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করে বাঁচিয়ে রেখেছেন এবং কোন অপশক্তি সেলিম মিয়াকে বাদ দিয়ে খাউলিয়া ইউনিয়নে বিএনপির রাজনীতিতে সফল হবেনা।

এসময় বিএনপি নেতা মো. সেলিম মিয়া উপস্থিত ছিলেন না।

ইএইচ

Link copied!