ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফুলবাড়ীতে বাসর রাতেই স্বামীর মৃত্যু

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

মে ২, ২০২৫, ০৮:২১ পিএম

ফুলবাড়ীতে বাসর রাতেই স্বামীর মৃত্যু

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিয়ের রাতেই স্বামীর মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ হয়ে পড়েছেন নববধূ লাভলী আক্তার (২০)। মাত্র কয়েক ঘণ্টা আগেই বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই তরুণী হাতের মেহেদি শুকানোর আগেই বিধবা হন। বাসর রাতেই জীবনসঙ্গীর চিরবিদায়—ঘটনাটি গ্রামজুড়ে শোকের ছায়া ফেলেছে।

শুক্রবার বিকেলে লাল শাড়ি পরে, চোখে অশ্রু আর হাতে মেহেদির রঙ নিয়ে শেষবারের মতো স্বামী খালেকুজ্জামান ডিউটের মরদেহের পাশে বসে থাকেন লাভলী। এ সময় তাকে দেখা যায় নির্বাক ও হতবিহ্বল অবস্থায়।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের কবিরমামুদ গ্রামের শাহ জামালের মেয়ে লাভলী আক্তারের সঙ্গে একই উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের আছিয়ার বাজার এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে খালেকুজ্জামান ডিউটের বিয়ে সম্পন্ন হয়। দিনভর চলা বিবাহ অনুষ্ঠানে দুই পরিবারের স্বজনরা আনন্দ-উৎসবে মেতে ছিলেন।

রাত ১২টার দিকে বর বাসরঘরে প্রবেশ করেন। নববধূ লাভলীর কাছ থেকে এক গ্লাস পানি চান তিনি। ঠিক তখনই হঠাৎ চিৎকার দিয়ে মেঝেতে লুটিয়ে পড়েন খালেকুজ্জামান। নববধূর আতঙ্কিত চিৎকারে পরিবারের লোকজন ছুটে এসে ডাকাডাকি করলেও কোনো সাড়া মেলেনি। পরে স্থানীয় চিকিৎসকের মাধ্যমে নিশ্চিত হওয়া যায়—তার মৃত্যু হয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে।

নববধূ লাভলীর চাচা ও সাবেক ইউপি সদস্য শাহ আলম জানান, খালেকুজ্জামান ডিউট এর আগে প্রায় ১৮ বছর আগে বিয়ে করেছিলেন। তার প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়ে যাওয়ায় এবার দ্বিতীয়বার বিয়ে করেন। প্রথম ঘরে তার এক মেয়ে ও এক ছেলে রয়েছে।

শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম মিয়া শোহেল বলেন, “ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। বাসর রাতেই স্ত্রী বিধবা হয়েছেন—এমন ঘটনা সচরাচর দেখা যায় না। এটি অত্যন্ত দুঃখজনক ও বেদনাদায়ক।”

মৃত খালেকুজ্জামান ডিউট পেশায় একজন প্রধান শিক্ষক ছিলেন। শুক্রবার (২ মে) বিকেল ৩টায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

ইএইচ

Link copied!