ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফুলবাড়ীতে ১০ কেজি গাঁজাসহ অটোচালক গ্রেপ্তার

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

মে ১০, ২০২৫, ০৬:৩০ পিএম

ফুলবাড়ীতে ১০ কেজি গাঁজাসহ অটোচালক গ্রেপ্তার

কুড়িগ্রামের ফুলবাড়ী থানার পুলিশ বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ আজিজুল হক (৪৮) নামে এক অটোরিকশা চালককে গ্রেপ্তার করেছে।

শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কুটিচন্দ্রখানা এলাকায় একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে কস্টেপ মোড়ানো দুটি পটলায় মোট ১০ কেজি গাঁজা জব্দ করা হয়।

এ সময় মাদক পরিবহনের অভিযোগে চালক আজিজুল হককে হাতেনাতে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ।

গ্রেপ্তারকৃত আজিজুল হক কাশিপুর ইউনিয়নের অনন্তপুর বেড়াকুটি এলাকার মৃত আকবর আলীর ছেলে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, গ্রেপ্তার হওয়া আজিজুল দীর্ঘদিন ধরে নিজস্ব অটোরিকশায় মাদক পরিবহন ও ব্যবসার সঙ্গে জড়িত। তিনি আগেও একাধিকবার গ্রেপ্তার হয়েছেন এবং তার বিরুদ্ধে মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

ইএইচ

Link copied!