ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফুলবাড়ী সীমান্ত দিয়ে ৯ নারী, পুরুষ ও শিশুকে পুশইন

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

মে ২৯, ২০২৫, ০৪:৫৮ পিএম

ফুলবাড়ী সীমান্ত দিয়ে ৯ নারী, পুরুষ ও শিশুকে পুশইন

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর সীমান্ত দিয়ে ৯ নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে ৯৪৫ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের পাশ দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ। 

পরে কাশিপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা ওই ৯ জনকে উদ্ধার করে দুপুরে ফুলবাড়ী থানায় হস্তান্তর করে।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন কাশিপুর কোম্পানি কমান্ডার সুবেদার জাহিদ জানান, ভারতীয় খেতাবের কুটি ও ঝিকরী ক্যাম্পের মধ্যবর্তী এলাকা দিয়ে বিএসএফ ওই ব্যক্তিদের বাংলাদেশে পুশইন করে। পরে টহলরত বিজিবি সদস্যরা তাদের উদ্ধার করে থানায় হস্তান্তর করেন।

সকলেই কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার চন্দ্রখানা বাজারের খামার এলাকার বাসিন্দা।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম জানান, বিজিবি উদ্ধারকৃত ৯ জনকে দুপুরে থানায় হস্তান্তর করেছে। এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) এন্ট্রি করা হয়েছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর স্থানীয় জনপ্রতিনিধি ও স্বজনদের জিম্মায় তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইএইচ

Link copied!