ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কাশিপুর ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষণা

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

মে ২৯, ২০২৫, ০৫:৫৭ পিএম

কাশিপুর ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষণা

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নে ২০২৫-২৬ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা ও অংশীদারদের পরামর্শ গ্রহণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে ইসলামিক রিলিফ বাংলাদেশ-এর সহায়তায় চলমান “সুপ্রিম এশিয়া” প্রকল্পের আওতায় ইউনিয়নের কাশিপুর উচ্চ বিদ্যালয় মাঠে জনসমক্ষে এই বাজেট ঘোষণা করেন কাশিপুর ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক।

ঘোষিত বাজেটে ২০২৫-২৬ অর্থবছরে মোট আয় ধরা হয়েছে ৪ কোটি ৪৮ লাখ ৫৪ হাজার ৭৫০ টাকা। এর মধ্যে রাজস্ব আয় ৩৭ লাখ ২২ হাজার ৭৫০ টাকা, রাজস্ব ব্যয় ৩৬ লাখ ৪৫ হাজার টাকা এবং উদ্বৃত্ত দেখানো হয়েছে ৭৭ হাজার ৭৫০ টাকা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাশিপুর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য মেহের জামাল সিদ্দিকী, জোবায়েদুল হক, বাবর আলী, ওবায়দুল ইসলাম, মহছেনা বেগম ও শেলিনা বেগম।

এছাড়া ইসলামিক রিলিফ বাংলাদেশ, ফুলবাড়ী ফিল্ড অফিসের প্রকল্প কর্মকর্তা (ডিআরআর ও সিসিএ) আরসাদ আনিছুর রহমান, সহকারী প্রকল্প কর্মকর্তা নুরুল ইসলাম সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!