ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ঈশ্বরগঞ্জে ১৩ বছর পর জাতীয়তাবাদী ওলামা দলের কর্মী সম্মেলন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

আগস্ট ২৪, ২০২৫, ০৪:২১ পিএম

ঈশ্বরগঞ্জে ১৩ বছর পর জাতীয়তাবাদী ওলামা দলের কর্মী সম্মেলন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রায় ১৩ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের উপজেলা ও পৌর শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ বিরতির পর আয়োজিত এ সম্মেলনে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।

শনিবার বিকেলে জেলা পরিষদ অডিটোরিয়ামে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ময়মনসিংহ উত্তর জেলা ওলামা দলের আহ্বায়ক মাহবুব রহমান। 

অনুষ্ঠান পরিচালনা করেন সদস্য সচিব মাওলানা এইচ এম শামীম হোসাইন ও যুগ্ম আহ্বায়ক ও ঈশ্বরগঞ্জ উপজেলা ওলামা দলের সাবেক সদস্য সচিব ওসমান গণী বকুল।

সম্মেলনের প্রধান অতিথি ছিলেন— উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু। 

প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভুঁইয়া মনি। 

এছাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রাজ্জাক ভূঁইয়া হিরা, সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান যুগ্ম আহ্বায়ক একে এম হারুন অর রশিদ, পৌর বিএনপির সদস্য সচিব নূরে আলম ঝিকু, যুগ্ম আহ্বায়ক হায়দার আলীসহ জেলা ও উপজেলা পর্যায়ের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

উত্তর জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক ওসমান গণী বকুল বলেন, “সর্বশেষ কর্মী সম্মেলন হয়েছিল ২০১৩ সালে। দীর্ঘ ১৩ বছর পর আবারও এমন আয়োজন হওয়ায় নেতাকর্মীরা উজ্জীবিত হয়েছেন।”

তিনি আরও জানান, উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুর নেতৃত্বে ঈশ্বরগঞ্জের ওলামা দলকে নতুনভাবে রাজপথে শক্তিশালী করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

ইএইচ

Link copied!