ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মহেশপুর সীমান্তে বিএসএফের পুশইন রুখে দিল বিজিবি

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

জুন ৪, ২০২৬, ০২:৪৩ পিএম

মহেশপুর সীমান্তে বিএসএফের পুশইন রুখে দিল বিজিবি

গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের অবৈধ পুশইনের ১০টি অপচেষ্টা সফলভাবে রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে সম্ভাব্য পুশইন প্রতিরোধে সীমান্তজুড়ে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি সদর দপ্তর।

বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ঝিনাইদহের মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) দায়িত্বপূর্ণ যাদবপুর সীমান্ত এলাকায় ৪-৫ জন ব্যক্তি বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করলে বিজিবি টহলদল তাৎক্ষণিকভাবে বাধা প্রদান করে। বিজিবির দৃঢ় অবস্থানের মুখে তারা পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য হয়।

এর বাইরে মহেশপুরের সীমান্ত বিওপি এলাকায় আরও উদ্বেগজনক একটি ঘটনা ঘটে। বিএসএফের একটি প্রিজন ভ্যানে করে প্রায় ৩০-৩৫ জন ব্যক্তিকে সীমান্ত গেট খুলে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। বিজিবি টহলদল ও স্থানীয় জনসাধারণের তাৎক্ষণিক ও সম্মিলিত প্রতিরোধের মুখে বিএসএফ উক্ত ব্যক্তিদের পুনরায় ভ্যানে তুলে অন্যত্র সরিয়ে নিতে বাধ্য হয়।

মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল আলম, পিবিজিএম, পিএসসি বলেন, “বাংলাদেশের সীমান্তের প্রতিটি ইঞ্চি রক্ষায় বিজিবি সদা সজাগ ও প্রতিশ্রুতিবদ্ধ। যেকোনো অবৈধ অনুপ্রবেশের চেষ্টা কঠোরভাবে প্রতিরোধ করা হবে। স্থানীয় জনগণের সক্রিয় সহযোগিতা এই প্রতিরোধকে আরও শক্তিশালী করেছে এবং আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।”

বিজিবি সূত্র জানায়, বর্তমানে সীমান্তের স্পর্শকাতর পয়েন্টগুলোতে অতিরিক্ত টহল মোতায়েন করা হয়েছে এবং স্থানীয় জনসাধারণকেও সন্দেহজনক কার্যক্রম সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিজিবিকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।

এএন

Link copied!