ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

চকরিয়া সরকারি কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বে পুনরায় নুসরাত জাহান

নুরুল ইসলাম সুমন, চকরিয়া (কক্সবাজার)

নুরুল ইসলাম সুমন, চকরিয়া (কক্সবাজার)

আগস্ট ২৪, ২০২৫, ০৬:৫২ পিএম

চকরিয়া সরকারি কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বে পুনরায় নুসরাত জাহান

চকরিয়া সরকারি কলেজে আজ ২৪ আগস্ট অধ্যক্ষ নাসির উদ্দীন আহমদ বদলির কারণে দায়িত্ব ত্যাগ করেছেন। 

তার জায়গায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে পুনরায় দায়িত্ব গ্রহণ করেছেন সিনিয়র শিক্ষক নুসরাত জাহান।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুসরাত জাহান সাংবাদিকদের জানিয়েছেন, তিনি কলেজের শিক্ষার মানোন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমের দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ উন্নয়নে মনোযোগ দেবেন। 

তিনি শিক্ষকমণ্ডলী, অভিভাবক ও এলাকার সহযোগিতা কামনা করেছেন।

কলেজের শিক্ষকমণ্ডলী ও ছাত্রছাত্রীরা নতুন দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষকে শুভকামনা জানিয়েছেন। 

তারা আশা প্রকাশ করেছেন, নুসরাত জাহানের নেতৃত্বে কলেজের শিক্ষার মান ও পরিবেশ আরও উন্নত হবে।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুসরাত জাহান বলেন, “সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা চকরিয়া সরকারি কলেজকে শিক্ষার মান ও আধুনিক শিক্ষা কার্যক্রমের ক্ষেত্রে একটি মডেল কলেজ হিসেবে গড়ে তুলতে চাই।”

ইএইচ

Link copied!