ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

চৌগাছায় জামায়াতের উদ্যোগে ভাঙা সড়ক মেরামত

এম এ মান্নান, চৌগাছা (যশোর)

এম এ মান্নান, চৌগাছা (যশোর)

আগস্ট ২৪, ২০২৫, ০৮:১৩ পিএম

চৌগাছায় জামায়াতের উদ্যোগে ভাঙা সড়ক মেরামত

যশোরের চৌগাছায় জামায়াতের উদ্যোগে ভাঙা সড়ক মেরামত কার্যক্রম শুরু হয়েছে। জনসাধারণের চলাচলের সুবিধার্থে এ কর্মসূচি নেওয়া হয়।

রোববার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য প্রার্থী, বিশ্বখ্যাত শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মসলেহ উদ্দিন ফরিদের আর্থিক সহায়তায় হাকিমপুর দাখিল মাদ্রাসা থেকে হাজামবাড়ী মোড় পর্যন্ত সড়ক সংস্কারের কাজ শুরু করা হয়।

সংস্কার কাজের উদ্বোধন করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ। 

এ সময় উপস্থিত ছিলেন- হাকিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জামায়াত নেতা হাফেজ আমীন উদ্দিন খান, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা নুরুজ্জামান আল মামুন, সহকারী সেক্রেটারি ও সাবেক পৌর প্যানেল মেয়র মাস্টার কামাল আহমেদ বিশ্বাস, পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল খালেক এবং হাকিমপুর ইউনিয়ন জামায়াতের আমির আশরাফুল ইসলাম। এছাড়াও ইউনিয়নের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানান, সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতে সড়কটি মারাত্মকভাবে খানা-খন্দে পরিণত হওয়ায় যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়েন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগী ও কর্মজীবীরা। বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও দ্রুত কোনো পদক্ষেপ না আসায় সরকারি উদ্যোগের অপেক্ষা না করে জামায়াত নেতাকর্মীরা স্থানীয় তরুণদের সঙ্গে নিয়ে এ সংস্কার কাজে অংশ নেন। সাময়িক এ সংস্কারের ফলে চলাচল কিছুটা স্বাভাবিক হবে বলে জানান এলাকাবাসী।

ইএইচ

Link copied!