ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ময়মনসিংহে এনসিপি থেকে ৪ সদস্যের পদত্যাগ

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ

আগস্ট ২৫, ২০২৫, ০৭:১৬ পিএম

ময়মনসিংহে এনসিপি থেকে ৪ সদস্যের পদত্যাগ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলা সমন্বয় কমিটি থেকে চারজন সদস্য পদত্যাগ করেছেন।

সোমবার বিকেল ৫টার দিকে তারা সাংবাদিকদের হাতে পদত্যাগপত্রের অনুলিপি তুলে দেন। 

এর আগে কমিটির প্রধান সমন্বয়কারী ফাইজুল ইসলামের কাছে লিখিত পদত্যাগপত্র জমা দেন তারা।

পদত্যাগকারী সদস্যরা হলেন— মো. কাওছার আহম্মেদ জিসান, আশেক আলী মণ্ডল, শেখ সাদি ও মোহাম্মদ উল্লাহ। 

পদত্যাগপত্রে তারা অভিযোগ করেন, সংগঠনের নীতি, নৈতিকতা ও আদর্শ যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে না। এ কারণে দলে থেকে আর কাজ করা তাদের জন্য সম্ভব নয় বলে তারা মনে করছেন।

পদত্যাগপত্রে আরও উল্লেখ করা হয়, “আমরা দীর্ঘদিন ধরে দলের দায়িত্ব পালন করে আসছি। কিন্তু সংগঠনের নীতি, নৈতিকতা ও আদর্শ সঠিকভাবে বজায় রাখা না হওয়ায় আমরা এনসিপির সদস্যপদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।”

এ বিষয়ে জানতে চাইলে নান্দাইল উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী ফাইজুল ইসলাম বলেন, তিনি পদত্যাগের বিষয়ে অবগত নন। তিনি বলেন, “তারা কেন পদত্যাগ করবে, সেটি আমার জানা নেই।”

ইএইচ

Link copied!