ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মাটিরাঙ্গায় ২৮টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা অবমুক্ত

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল

আগস্ট ২৬, ২০২৫, ১১:৩৭ পিএম

মাটিরাঙ্গায় ২৮টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা অবমুক্ত

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় রাজস্ব বাজেটের আওতায় প্রাতিষ্ঠানিক ২৮টি জলাশয়ে মোট ২৫০ কেজি পোনা অবমুক্তকরণ করা হয়েছে।

মঙ্গলবার মাটিরাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় কর্তৃক মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় ২০২৫-২৬ অর্থবছরে এই কার্যক্রম পরিচালনা করা হয়। পোনা অবমুক্তকরণ করেন মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খাদিজা তাহিরা।

উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুল মোল্লা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হুমায়ূন কবির পাটোয়ারী, উপজেলা আইসিটি অফিসার রাজিব রায় চৌধুরী, সহ পোনামাছ গ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠান কমিটির সদস্যবৃন্দ। 

এছাড়া বিজিবি যামিনীপাড়া জোন, মাটিরাঙ্গা ও বিজিবি পলাশপুর জোন, মাটিরাঙ্গা এর কমান্ডারসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন এবং জোনের অন্তর্গত জলাশয়ে পোনা অবমুক্ত করা হয়।

উক্ত কার্যক্রমের মাধ্যমে স্থানীয় জলের প্রাণীর প্রজনন বৃদ্ধি ও স্থানীয় মাছ চাষীদের জন্য উন্নত মাছের সরবরাহ নিশ্চিত করা হবে।

ইএইচ

Link copied!