ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কর্ণফুলীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

কর্ণফুলী প্রতিনিধি

কর্ণফুলী প্রতিনিধি

আগস্ট ২৭, ২০২৫, ০৬:২৭ পিএম

কর্ণফুলীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

কর্ণফুলী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব কান্তি রুদ্ধ।

এ সময় উপস্থিত ছিলেন- কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধি।

সভায় মাদক নির্মূল, কিশোর গ্যাং প্রতিরোধ, শিক্ষার মান উন্নয়নসহ বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হয়। অংশগ্রহণকারীরা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সমন্বিত উদ্যোগ গ্রহণ এবং জনগণকে সচেতন করার গুরুত্বের ওপর জোর দেন।

ইউএনও সজীব কান্তি রুদ্ধ বলেন, “মাদক ও কিশোর গ্যাং সমাজের জন্য মারাত্মক হুমকি। এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। এছাড়া শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও প্রশাসন সবাইকে একসাথে কাজ করতে হবে।”

ইএইচ

Link copied!