ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ঈশ্বরগঞ্জে আনসার সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

হোছাইন মুহাম্মদ তারেক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)

হোছাইন মুহাম্মদ তারেক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)

আগস্ট ৩১, ২০২৫, ০২:৪৪ পিএম

ঈশ্বরগঞ্জে আনসার সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় নিজাম উদ্দিন (২৪) নামে এক আনসার সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার সকালে উপজেলার রাজিবপুর ইউনিয়নের রামগোপালবাড়ি গ্রামে নানার বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নিজাম উদ্দিন উপজেলার মগটুলা ইউনিয়নের তরফ পাছাইল গ্রামের সাদেক মিয়ার ছেলে। সম্প্রতি তিনি সিলেটের ফেঞ্চুগঞ্জে প্রশিক্ষণ শেষে গত ২৭ আগস্ট ছুটিতে বাড়ি আসেন। ২৯ আগস্ট রাতে তিনি নানার বাড়ি রামগোপালবাড়ি গ্রামে অবস্থান করছিলেন। রাতের খাবার শেষে ঘরের একটি কক্ষে ঘুমাতে যান। পরদিন সকালে তার নানি সালেমা খাতুন ডাকতে গিয়ে কোনো সাড়া না পেয়ে জানালার ফাঁক দিয়ে দেখেন, নিজাম ঘরের আড়ার সঙ্গে গামছা দিয়ে ঝুলে আছেন।

চিৎকার শুনে পরিবারের সদস্য ও স্থানীয়রা ছুটে এসে পুলিশে খবর দেন। পরে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহতের মামা শফিকুল ইসলাম জানান, ছোটবেলা থেকেই নিজাম তাদের বাড়িতে থেকে পড়াশোনা করেছে। প্রশিক্ষণ শেষে কয়েকদিন আগে বাড়ি এলেও ভাগ্নের সঙ্গে তার দেখা হয়নি। শনিবার সকালে প্রতিবেশীদের মাধ্যমে ভাগ্নের মৃত্যুর খবর পান তিনি।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ইএইচ

Link copied!