ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ভেড়ামারায় হোমিওপ্যাথিক চিকিৎসকদের মানববন্ধন

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

সেপ্টেম্বর ১, ২০২৫, ০২:৪৪ পিএম

ভেড়ামারায় হোমিওপ্যাথিক চিকিৎসকদের মানববন্ধন

হোমিওপ্যাথিক চিকিৎসকদের বিরুদ্ধে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) অপপ্রচারের প্রতিবাদে কুষ্টিয়ার ভেড়ামারায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

সোমবার ভেড়ামারা প্রেসক্লাবের সামনে হোমিওপ্যাথিক চিকিৎসক সমাজ কল্যাণ সংস্থা ও আবুল কাশেম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

সংস্থার ভেড়ামারা উপজেলা শাখার সভাপতি ডা. শিহাবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. কামরুল ইসলাম মনা।

ডা. কামরুল ইসলাম মনা তার বক্তব্যে বলেন, “ডাক্তার শব্দটি বিএমডিসির পৈত্রিক সম্পত্তি নয়। এলোপ্যাথির জনক আলাদা, হোমিওপ্যাথির জনকও আলাদা। চিকিৎসা পদ্ধতিও ভিন্ন। তাহলে কেন আমাদেরকে তাদের আইন মেনে চলতে হবে? পৃথিবীর কোথাও তো এমন নিয়ম নেই, তবে কেন আমাদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে?”

এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল হাকিম, ডা. হাসানুজ্জামান টপি, বিদ্যুৎ হোসেন, এমদাদুল হক পুনা, ইসরাফিল হোসেন, আমিরুল ইসলাম, ইউনুস আলী, শরিফুল ইসলাম, সাবিনা আক্তার, হোসনেয়ারা বানু, মজির উদ্দিন, জহুরুল ইসলাম, রোকনুজ্জামান, ফারুক হোসেন, হাসানুজ্জামান চুনু, জেসমিন নাহার, জিল্লুর রহমান, কাকলি, শরিফুল ইসলাম বাবুল, মোল্লা, আরিফল হকসহ ভেড়ামারা উপজেলার শতাধিক হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্রছাত্রী।

ইএইচ

Link copied!