ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ঈশ্বরগঞ্জে লাশ দাফনে বাধা, ময়নাতদন্তে পুলিশের জোর

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

সেপ্টেম্বর ১, ২০২৫, ০৬:১৭ পিএম

ঈশ্বরগঞ্জে লাশ দাফনে বাধা, ময়নাতদন্তে পুলিশের জোর

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক ব্যক্তির লাশের ময়নাতদন্তকে কেন্দ্র করে পুলিশ ও স্থানীয় গ্রামবাসীর মধ্যে তীব্র বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে। 

সোমবার দুপুরে উপজেলার উচাখিলা ইউনিয়নের আলীনগর গ্রামে এ পরিস্থিতি তৈরি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে আলীনগর গ্রামের মজনু মিয়া (৫৫) কৃষিজমিতে কাজ করতে গিয়ে নিখোঁজ হন। পরদিন সকালে তার ভাতিজা ফরিদ মিয়া মাছ ধরতে গিয়ে রামছড়া বিল থেকে তার লাশ উদ্ধার করেন। পরে পরিবার ও গ্রামবাসী লাশ বাড়িতে নিয়ে আসে।

পরিবারের সদস্যরা জানান, মজনু মিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, উচ্চ রক্তচাপসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। 

তারা মনে করছেন, অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে। তাই গ্রামবাসী দুপুরে জানাজার আয়োজন করেন।

এদিকে পুলিশ লাশ দাফনের আগেই ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর চেষ্টা করলে গ্রামবাসী বাধা প্রদান করেন। এতে উভয়পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক ও উত্তেজনা সৃষ্টি হয়।

উচাখিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল হাসান খান সেলিম জানান, এলাকাবাসী ময়নাতদন্তের বিপক্ষে অবস্থান নিয়েছে। 

তবে ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. ওবায়দুর রহমান বলেন, প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু মনে হলেও আইন অনুযায়ী ময়নাতদন্ত ছাড়া লাশ দাফন করা যাবে না।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ ও স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

ইএইচ

Link copied!