ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

চট্টগ্রামে প্রতিবেশীর ছোড়া গরম পানিতে দগ্ধ নারী চমেকে ভর্তি

নজিবউল্লাহ, চট্টগ্রাম

নজিবউল্লাহ, চট্টগ্রাম

সেপ্টেম্বর ৪, ২০২৫, ০৭:৪০ পিএম

চট্টগ্রামে প্রতিবেশীর ছোড়া গরম পানিতে দগ্ধ নারী চমেকে ভর্তি

চট্টগ্রামের পটিয়ায় প্রতিবেশীর ঢেলে দেওয়া গরম পানিতে দগ্ধ হয়েছেন আমেনা খাতুন (৫০) নামে এক নারী। 

তার অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার উপজেলা হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হয়।

ঘটনাটি ঘটে গত মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার কুলাগাঁও ইউনিয়নের ছগির মার্কেট এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, চলাচলের পথের ওপর কংক্রিট রাখাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তর্কাতর্কির একপর্যায়ে উত্তেজিত হয়ে একই এলাকার আবু তালেব ও জলি আক্তার আমেনা খাতুনের শরীরে গরম পানি নিক্ষেপ করেন।

গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে পটিয়া হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চমেকে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৬ষ্ঠ তলায় চিকিৎসাধীন রয়েছেন।

আহত আমেনার ছেলে মোহাম্মদ আসাদ অভিযোগ করে বলেন,“তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষ আমার মায়ের শরীরে গরম পানি ঢেলে দিয়েছে। তিনি এখন দগ্ধ যন্ত্রণায় কাতরাচ্ছেন। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান বলেন,“ঘটনার দিন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। বিষয়টি তদন্তাধীন রয়েছে। দোষীদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।”

ইএইচ

Link copied!