ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মুজিবনগর সীমান্তে মা ও দুই মেয়েকে পুশইন করল বিএসএফ

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর প্রতিনিধি

সেপ্টেম্বর ৫, ২০২৫, ০৫:০৫ পিএম

মুজিবনগর সীমান্তে মা ও দুই মেয়েকে পুশইন করল বিএসএফ

মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর সীমান্ত দিয়ে মা ও তার দুই মেয়েকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। 

শুক্রবার সকালে মুজিবনগর বিজিবি ক্যাম্পের সদস্যরা তিনজনকে আটক করে মুজিবনগর থানায় সোপর্দ করেছেন।

আটককৃতরা হলেন— বাগেরহাট জেলার আব্দুস সালামের স্ত্রী মমতা বেগম (৫৭) এবং তার দুই মেয়ে ময়না বেগম (৩০) ও মাহিনুর (২৫)।

মমতা বেগম জানিয়েছেন, ৩০ বছর আগে থেকে তিনি ভারতের হরিয়ানায় বসবাস করছিলেন। দুই মেয়েকে ভারতেই বিয়ে দিয়েছেন। কয়েকদিন আগে ভারতীয় পুলিশ তাদের আকস্মিকভাবে আটক করে বিএসএফ-এর কাছে হস্তান্তর করে। বিএসএফ সদস্যরা আজ সকালে সীমান্তের কাটাতারের বেড়া খুলে তাদের বাংলাদেশে প্রবেশ করতে বাধ্য করে।

মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানিয়েছেন, দারিয়াপুর সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১১২-এর ৩ এস পিলার এলাকায় বাংলাদেশ ভূখণ্ড থেকে তাদেরকে আটক করা হয়। আটক তিনজনের ঠিকানা যাচাই করার জন্য বাগেরহাট পুলিশকে বার্তা দেওয়া হয়েছে। নাম ও ঠিকানা সঠিক ধরা গেলে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ইএইচ

Link copied!