ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মির্জাগঞ্জে চুরি হওয়া ৪টি গাভী উদ্ধার, পিকআপ জব্দ

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

সেপ্টেম্বর ১১, ২০২৫, ০৭:০৯ পিএম

মির্জাগঞ্জে চুরি হওয়া ৪টি গাভী উদ্ধার, পিকআপ জব্দ

পটুয়াখালীর মির্জাগঞ্জের ছৈলাবুনিয়া এলাকা থেকে চুরি হওয়া ৪টি গাভী গরু ঝালকাঠি থেকে উদ্ধার করেছে মির্জাগঞ্জ থানা পুলিশ। 

এ সময় চুরির কাজে ব্যবহৃত একটি মিনি পিকআপও জব্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গত ৯ সেপ্টেম্বর রাতের দিকে ছৈলাবুনিয়া গ্রামের মো. ফারুক হোসেন মল্লিকের গোয়ালঘর থেকে চোরের দল ৪টি গরু চুরি করে নিয়ে যায়। 

পরদিন ১০ সেপ্টেম্বর ফারুক হোসেন মির্জাগঞ্জ থানায় অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন (মামলা নং-১১)।

মির্জাগঞ্জ থানার এসআই সুবর্ণ চন্দ্র দে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঝালকাঠি জেলার গাবারামচন্দ্রপুর ইউনিয়নের দক্ষিন রামচন্দ্রপুর গ্রামের জামাল সিকদারের বাড়ীর সামনে চুরি হওয়া ৪টি গাভী এবং মিনি পিকআপ (ঢাকা মেট্রো-ন-২০-৩৮৪৭) জব্দ করেন।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চুরি হওয়া ৪টি গাভী উদ্ধার ও একটি মিনি পিকআপ জব্দ করা হয়েছে। তদন্তপূর্বক এর সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।”

ইএইচ

Link copied!