ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পূর্বধলায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি 

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি 

সেপ্টেম্বর ১৪, ২০২৫, ০১:৩০ পিএম

পূর্বধলায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

নেত্রকোনার পূর্বধলায় ট্রেনের নিচে কাটা পড়ে আইয়ুব আলী (৭৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। 

রোববার সকাল ছয়টার দিকে উপজেলার ভিতরগাঁও এলাকায় জারিয়া-ময়মনসিংহ রেলপথে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আইয়ুব আলী জারিয়া ইউনিয়নের বারহা উত্তরপাড়া গ্রামের মৃত জামির উদ্দিন মুন্সির ছেলে।

পূর্বধলা রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. জহিরুল ইসলাম বলেন, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা জারিয়াগামী ৩৭২ নম্বর ডাউন ট্রেনের নিচে কাটা পড়ে আইয়ুব আলী ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয় বাসিন্দারা জানান, আইয়ুব আলী কিছুটা মানসিক ভারসাম্যহীন ও বধির ছিলেন। সকালে তিনি মেয়ের বাড়ি যাওয়ার পথে রেললাইন পার হওয়ার সময় দুর্ঘটনার শিকার হন।

ময়মনসিংহ রেলওয়ে থানার (ওসি) মোহাম্মদ আখতার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া চলছে।

জেএইচআর

Link copied!