ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পাঁচবিবিতে পিকনিকের বাসের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

মো. আলী হাসান, জয়পুরহাট 

মো. আলী হাসান, জয়পুরহাট 

জুন ৪, ২০২৬, ০৪:২৭ পিএম

পাঁচবিবিতে পিকনিকের বাসের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

জয়পুরহাটের পাঁচবিবিতে পিকনিকের বাসের চাকায় পিষ্ট হয়ে হামিম (৩) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পাঁচবিবি-হিলি সড়কের দরগাপাড়া (উত্তর নওদা) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হামিম ওই এলাকার মো. শফিকুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, হামিমের বাবা শফিকুল ইসলাম সকালে ধান শুকানোর জন্য বাড়ি থেকে বের হয়ে পাঁচবিবি-হিলি সড়ক অতিক্রম করে পশ্চিম পাশে আঙিনার দিকে যাচ্ছিলেন। এ সময় শিশুটি তার পেছন পেছন যাচ্ছিল।

এসময় পাঁচবিবির দিক থেকে আসা একটি পিকনিকের বাস শিশুটিকে চাপা দিলে সে ঘটনাস্থলেই নিহত হয়। তবে বাসটি দুর্ঘটনার পর দ্রুত পালিয়ে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বাসটি শনাক্তে পুলিশ তদন্ত করছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

এএন

Link copied!