ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মহেশপুরে বিষ পানে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

সেপ্টেম্বর ১৬, ২০২৫, ০১:৪৬ পিএম

মহেশপুরে বিষ পানে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

ঝিনাইদহের মহেশপুরে ববিতা খাতুন (৩০) নামের এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন। সোমবার রাতে পৌরসভার গড়াবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

পরিবারের সদস্যরা জানান, সেদিন রাতে স্বামী-সন্তান নিয়ে ঘুমিয়ে পড়েছিলেন ববিতা। রাত ১১টার দিকে তিনি বিষপান করেন। পরে স্বজনরা বিষয়টি টের পেয়ে প্রথমে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ববিতা গড়াবাড়িয়া গ্রামের প্রবাসী আব্দুল গফুরের স্ত্রী। তার স্বামী আ. গফুর ৫ দিন আগে ওমান থেকে দেশে ফিরেছে তাদের একমাত্র ছেলে সন্তানের বয়স দশ বছর।কোনো কারণ ছাড়াই কেন তিনি আত্মহত্যা করলেন এ ব্যাপারে পরিবারের কেউ নিশ্চিতভাবে কিছু বলতে পারেনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

জেএইচআর

Link copied!