ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আদালতে হাজিরা দিতে এসে ইউপি চেয়ারম্যান ফের গ্রেপ্তার

নুরুল ইসলাম সুমন, চকরিয়া (কক্সবাজার)

নুরুল ইসলাম সুমন, চকরিয়া (কক্সবাজার)

সেপ্টেম্বর ১৬, ২০২৫, ০২:৪১ পিএম

আদালতে হাজিরা দিতে এসে ইউপি চেয়ারম্যান ফের গ্রেপ্তার

কক্সবাজারের চকরিয়ায় আদালতে হাজিরা দিতে এসে ফের গ্রেপ্তার হয়েছেন আওয়ামী লীগ নেতা ও সাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবী হোছাইন চৌধুরী।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

জানা গেছে, রাজনৈতিক মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়েছিলেন নবী হোছাইন চৌধুরী। জামিনের শর্ত অনুযায়ী তিনি নিম্ন আদালতে হাজিরা দিতে আসেন। হাজিরা শেষে আদালত প্রাঙ্গণ থেকে তাকে আটক করে ডিবি পুলিশ।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, “ডিবি কক্সবাজার নবী হোছাইন চৌধুরীকে আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে রাজনৈতিকসহ একাধিক মামলা রয়েছে।”

উল্লেখ্য, নবী হোছাইন চৌধুরী সাহারবিল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক মামলার কার্যক্রম চলমান। 

ইএইচ

Link copied!