ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ময়মনসিংহ মেডিকেল কলেজে প্রথমবার আন্তর্জাতিক এফেরেসিস দিবস পালিত

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ

সেপ্টেম্বর ১৬, ২০২৫, ০৩:৪৪ পিএম

ময়মনসিংহ মেডিকেল কলেজে প্রথমবার আন্তর্জাতিক এফেরেসিস দিবস পালিত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ট্রান্সফিউশন ডিপার্টমেন্টের উদ্যোগে প্রথমবারের মতো আন্তর্জাতিক এফেরেসিস দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। 

আধুনিক চিকিৎসাবিজ্ঞানের এই বিশেষ প্রযুক্তি উদযাপনকে ঘিরে দিনটি পরিণত হয়েছে সচেতনতা বৃদ্ধির এক অনন্য আয়োজনে।

এফেরেসিস হলো রক্ত থেকে নির্দিষ্ট উপাদান আলাদা করে নেওয়ার আধুনিক পদ্ধতি, যেখানে প্রয়োজনীয় অংশ সংগ্রহের পর অবশিষ্ট রক্ত দাতার শরীরে পুনরায় ফিরিয়ে দেওয়া হয়। এর ফলে দাতার নিরাপত্তা নিশ্চিত হয় এবং প্লাজমা বা প্লেটলেট আরও কার্যকরভাবে সংগ্রহ করা সম্ভব হয়।

আগে প্লাজমা বা প্লেটলেট সংগ্রহ করতে ৪ থেকে ৮ ব্যাগ পূর্ণ রক্ত ব্যবহার করতে হতো, যা সময়সাপেক্ষ ও ঝুঁকিপূর্ণ ছিল। আধুনিক এফেরেসিস প্রযুক্তি চালুর পর এসব সীমাবদ্ধতা দূর হয়েছে। এখন একজন দাতার কাছ থেকেই পর্যাপ্ত পরিমাণে প্রয়োজনীয় উপাদান সংগ্রহ করা যায়।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ২০২২ সালে এফেরেসিস প্রক্রিয়া চালু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৭৭৫টি প্লাজমা ও প্লেটলেট সরবরাহ করা হয়েছে। হাসপাতালের দ্বিতীয় ডোনার হিসেবে অংশ নেওয়া এক স্বেচ্ছাসেবক জানান, মানবতার সেবায় এমন মহৎ কাজে যুক্ত হতে পারা ভিন্নরকম আনন্দের অভিজ্ঞতা।

উদযাপন অনুষ্ঠানে বক্তারা বলেন, এফেরেসিসের মতো আধুনিক রক্ত উপাদান সংগ্রহ পদ্ধতি চিকিৎসাবিজ্ঞানে যুগান্তকারী পরিবর্তন এনেছে। জীবন বাঁচাতে এই প্রযুক্তির গুরুত্ব অপরিসীম। 

এছাড়া এ প্রযুক্তি সম্পর্কে গণসচেতনতা ও প্রচার কার্যক্রম বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

আয়োজকরা আশা প্রকাশ করেন, আন্তর্জাতিক এফেরেসিস দিবস উদযাপনের মাধ্যমে সমাজে রক্তদানের সংস্কৃতি আরও সম্প্রসারিত হবে এবং মানবতার সেবায় মানুষকে উদ্বুদ্ধ করবে।

ইএইচ

Link copied!