ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ঈশ্বরগঞ্জে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

হোছাইন মুহাম্মদ তারেক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)

হোছাইন মুহাম্মদ তারেক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)

সেপ্টেম্বর ১৭, ২০২৫, ০৪:৫৭ পিএম

ঈশ্বরগঞ্জে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে মানবিক ৩৫৭তম এ আয়োজন করে বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি, ঈশ্বরগঞ্জ উপজেলা শাখা।

ক্যাম্পেইনে সহযোগিতা করে ড্রীম ট্যুরস এন্ড ট্রাভেলস, ঈশ্বরগঞ্জ।

দিনব্যাপী আয়োজনে কলেজের শিক্ষার্থীসহ অসংখ্য মানুষ অংশ নেন। উপস্থিত সবাই বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করার সুযোগ পান। 

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, রক্তের গ্রুপ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং রক্তদানে তরুণদের উৎসাহিত করাই এ ক্যাম্পেইনের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও সমাজের সুধীজন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তারা এই আয়োজনকে সময়োপযোগী ও মহৎ উদ্যোগ হিসেবে মূল্যায়ন করেন। বক্তারা বলেন, রক্তের প্রয়োজন যেকোনো সময় হতে পারে। অনেকেই নিজের রক্তের গ্রুপ জানেন না, ফলে দুর্ঘটনা বা জরুরি পরিস্থিতিতে সমস্যা দেখা দেয়। এই ধরনের উদ্যোগ মানুষকে সহজেই নিজের রক্তের গ্রুপ জানতে সাহায্য করে, যা জরুরি সময়ে জীবন রক্ষায় সহায়ক হবে।

ক্যাম্পেইনে অংশ নেওয়া শিক্ষার্থীরাও নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেন। তারা বলেন, পড়াশোনার পাশাপাশি সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত হতে পেরে গর্বিত বোধ করছেন। অনেকেই ভবিষ্যতে নিয়মিত রক্তদাতা হওয়ার প্রতিশ্রুতিও দেন।

বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার দায়িত্বশীল রাকিবুল হাসান জানান, “রক্তদানের মতো মানবিক কাজে তরুণদের সম্পৃক্ত করাই আমাদের প্রধান লক্ষ্য। আমরা নিয়মিতভাবে ঈশ্বরগঞ্জ ও আশপাশের এলাকায় সচেতনতামূলক সভা, ক্যাম্পেইন ও রক্তদানের কার্যক্রম পরিচালনা করছি। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি ইতিমধ্যেই ঈশ্বরগঞ্জে বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগের মাধ্যমে সুনাম অর্জন করেছে। এবারের ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনও এলাকার মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

ইএইচ

Link copied!