ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আন্তর্জাতিক শান্তি দিবসে ঈশ্বরগঞ্জে র‍্যালি ও মানববন্ধন

হোছাইন মুহাম্মদ তারেক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)

হোছাইন মুহাম্মদ তারেক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)

সেপ্টেম্বর ২১, ২০২৫, ০৮:১৫ পিএম

আন্তর্জাতিক শান্তি দিবসে ঈশ্বরগঞ্জে র‍্যালি ও মানববন্ধন

আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও মানববন্ধনের আয়োজন করা হয়েছে।

 “এখনই পদক্ষেপ গ্রহণ করি, শান্তিময় বিশ্ব গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার এ কর্মসূচি যৌথভাবে আয়োজন করে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) ও ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি)।

শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে র‍্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে বক্তব্য রাখেন— পিএফজি কো-অর্ডিনেটর সাইফুল ইসলাম তালুকদার, অ্যাম্বাসেডর আতিকুর রাজ্জাক ভুঁইয়া হীরা, নীলকণ্ঠ আইচ মজুমদার, হাবিবুর রহমান হাবিব, উবায়দুল্লাহ রুমি এবং ওয়াইপিএজি কো-অর্ডিনেটর রাফসান আহমেদ রোমান। এ সময় দি হাঙ্গার প্রজেক্টের ময়মনসিংহ আঞ্চলিক ফিল্ড কো-অর্ডিনেটর আক্তারুজ্জামানও উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, শান্তি শুধু সংঘাতের অনুপস্থিতি নয়; এটি প্রতিষ্ঠিত হয় ন্যায়বিচার, সমতা ও মানবিক মূল্যবোধের চর্চার মাধ্যমে। তরুণ প্রজন্মই সমাজে শান্তির সংস্কৃতি গড়ে তুলতে পারে। এজন্য পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে সংঘাতের পরিবর্তে সংলাপ ও সহযোগিতার পথে এগিয়ে আসতে হবে।

ইএইচ

Link copied!