ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

চরপাড়া রোডে চরম অব্যবস্থাপনা: যানজটে মুমূর্ষু রোগী, পথচারীর হাঁটার জায়গা নেই

আব্দুল্লাহ আল, ময়মনসিংহ

আব্দুল্লাহ আল, ময়মনসিংহ

সেপ্টেম্বর ২২, ২০২৫, ১২:২১ এএম

চরপাড়া রোডে চরম অব্যবস্থাপনা: যানজটে মুমূর্ষু রোগী, পথচারীর হাঁটার জায়গা নেই

বিশ্বের নবম ধীরগতির শহর হিসেবে চিহ্নিত ময়মনসিংহ নগরীর চরপাড়া রোড এখন চলাচলের জন্য এক দুঃস্বপ্নে পরিণত হয়েছে। 

দুই লেনজুড়ে দাঁড়িয়ে থাকে ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল ও হকারদের দোকান। ফুটপাত দখল হওয়ায় সাধারণ মানুষ হাঁটারও সুযোগ পান না। এর ফলে প্রতিদিনই পুরো এলাকায় তীব্র যানজট তৈরি হয়।

সবচেয়ে ভয়াবহ অবস্থা তৈরি হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে। জরুরি বিভাগে প্রবেশপথ ও হাসপাতালের চত্বর প্রায়ই অ্যাম্বুলেন্সের জটলায় অচল হয়ে পড়ে। এতে মুমূর্ষু রোগীদের দ্রুত চিকিৎসা পেতে মারাত্মক বিঘ্ন ঘটে। 

স্থানীয়দের অভিযোগ, দেরিতে হাসপাতালে পৌঁছানোর কারণে অনেক রোগীর শারীরিক অবস্থা জটিল হয়ে ওঠে, এমনকি জীবনের ঝুঁকি পর্যন্ত বাড়ে।

পথচারীরা বলছেন, মানবিক কারণে হকারদের জায়গা দেওয়া হলেও এখন তারা পুরো রাস্তাই দখল করে রেখেছেন।

স্থানীয় এক বাসিন্দা বলেন, “ফুটপাথ দিয়ে হাঁটার সুযোগ নেই। বাধ্য হয়ে রাস্তায় নেমে হাঁটতে হয়, যা প্রতিদিনের ভোগান্তি।”

তবে সিটি করপোরেশন বা সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

নগরবাসীর প্রশ্ন—“এতটা অব্যবস্থাপনা আর কোথাও আছে কি? এসব দেখবে কে?”

নগরবাসীর দাবি, জনজীবনের নিরাপত্তা ও চিকিৎসাসেবা নির্বিঘ্ন রাখতে দ্রুত চরপাড়া রোড থেকে অবৈধ দখল ও এলোমেলো যানবাহন সরিয়ে নিয়মিত চলাচলের পরিবেশ ফিরিয়ে আনা জরুরি।

ইএইচ

Link copied!