ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ভেড়ামারায় সুফল ভোগীদের দুই দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

হেলাল মজুমদার, ভেড়ামারা

হেলাল মজুমদার, ভেড়ামারা

সেপ্টেম্বর ২২, ২০২৫, ০৪:৪০ পিএম

ভেড়ামারায় সুফল ভোগীদের দুই দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় সুফল ভোগী সদস্যদের জন্য দুই দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১টায় উপজেলা বিআরডিবি সম্মেলন কক্ষে বাংলাদেশ পল্লি উন্নয়ন বোর্ড (বিআরডিবি) ভেড়ামারার আয়োজনে এই প্রশিক্ষণ দেওয়া হয়। এবারের স্লোগান ছিল, “বিআরডিবি অঙ্গীকার: উন্নত আত্মনির্ভরশীল”।

উল্লেখ্য, বিআরডিবির সদস্যদের মধ্যে যাচাই-বাছাই করে ৪০ জনকে এই দুই দিনের প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। প্রশিক্ষণের মাধ্যমে তারা স্বাবলম্বী হওয়ার জন্য লোন সুবিধা পাবেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম বলেন, “রাজস্ব বাজেটের আওতায় ২০২৫-২৬ অর্থবছরে উপকারভোগীদের জন্য দুই দিনের প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা করা হয়েছে। এই প্রশিক্ষণ উপকারভোগীদের আইজিএ বাস্তবায়নে সহায়ক হবে এবং তাদের অর্থ ও সামাজিক অবস্থার উন্নয়নে ভূমিকা রাখবে।”

প্রশিক্ষণকালে দুইজন উপকারভোগীকে চেক বিতরণ করা হয়। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জিয়াউর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আশফাকুর রহমান, উপজেলা প্রকল্প কর্মকর্তা বিআরডিবি জহির উদ্দিন। এছাড়া প্রশিক্ষণ নেওয়া সুফল ভোগী সদস্যরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!