ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মির্জাগঞ্জে দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে প্রস্তুতিমূলক সভা

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

সেপ্টেম্বর ২২, ২০২৫, ০৫:১০ পিএম

মির্জাগঞ্জে দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে প্রস্তুতিমূলক সভা

আইন-শৃঙ্খলা বজায় রেখে নির্বিঘ্নে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করতে পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

সভাটি সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদের নবনির্মিত সম্প্রসারিত ভবনের হলরুমে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম।

সভায় বক্তব্য দেন- বাংলাদেশ সেনাবাহিনীর মির্জাগঞ্জ ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট মো. মিরাজুল ইসলাম শান্ত, মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহসান উল্লাহ পিন্টু সিকদার, সহ-সভাপতি গোলাম ফারুক মুন্সি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুন্সি, জামায়াতে ইসলামী মির্জাগঞ্জ উপজেলা শাখার সাবেক আমীর মাওলানা মুহাম্মদ সিরাজুল ইসলাম, সুবিধখালী বাজার শ্রী শ্রী সার্বজনীন দূর্গা মন্দিরের সভাপতি নিখিল রায়, ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. ওয়াদুদ গোলদার, মির্জাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মল্লিক মাকসুদ আহমেদ বায়েজীদ, মির্জাগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. ইলিয়াছ মিয়া, পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি মির্জাগঞ্জ জোনাল অফিসের এজিএম পলক সাহা প্রমুখ।

সভায় মির্জাগঞ্জ উপজেলার ১৬টি পূজা মন্ডপের সার্বিক পরিস্থিতি, পূজা চলাকালীন ও পূজা পরবর্তী সময়ে পূজা উদযাপন কমিটির ভূমিকা, পূজা মন্ডপের ভেতরে ও বাইরে দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও থানা পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত তত্ত্বাবধানের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারির বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন পূজা মন্ডপের প্রতিনিধি এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!