ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

হাটহাজারীতে মাদক বিরোধী অভিযানে নেশাগ্রস্ত তিন ব্যক্তিকে কারাদণ্ড

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

সেপ্টেম্বর ২৩, ২০২৫, ০৫:৪০ পিএম

হাটহাজারীতে মাদক বিরোধী অভিযানে নেশাগ্রস্ত তিন ব্যক্তিকে কারাদণ্ড

চট্টগ্রামের হাটহাজারীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে নেশাগ্রস্ত তিন ব্যক্তিকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার উপজেলার চৌধুরী হাট এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- চৌধুরী পাড়ার বাপ্পী দাশ, ফতেয়াবাদ এলাকার রাজেন্দ্রনাথ সরকার এবং চৌধুরীহাট এলাকার পরিতোষ ধর।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্ট করার দায়ে তিনজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী পাঁচদিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া প্রত্যেককে তিনশত টাকা অর্থদণ্ডও প্রদান করতে হয়েছে। 

তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে।

ইএইচ

Link copied!