ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বরিশালে ছাত্রলীগের চার কর্মী গ্রেপ্তার

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

সেপ্টেম্বর ২৪, ২০২৫, ১১:৫১ এএম

বরিশালে ছাত্রলীগের চার কর্মী গ্রেপ্তার

বরিশালের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত বরিশাল মেট্রোপলিটনের কোতয়ালী মডেল থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে তারা গ্রেপ্তার হয়।

অভিযানে অংশ নেয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মানিক চন্দ্র সাহা এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, গ্রেপ্তার চারজনের মধ্যে একজন জুলাই অভ্যুত্থানে হামলা মামলার এজাহারভুক্ত আসামী বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

গ্রেপ্তারকৃতরা হলেন- মহানগর আওয়ামী লীগ নেতা ও বরিশাল-পটুয়াখালী বাস মালিক সমিতির সাবেক সভাপতি মমিন উদ্দিন কালু, ছাত্রলীগ নেতা অন্তু, রাব্বি এবং ছবির। তাদের মধ্যে মমিন উদ্দিন কালু জুলাই অভ্যুত্থানে হামলা মামলার এজাহারভুক্ত আসামি।

বরিশাল কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত নগরীর টিয়াখালী, হাটখোলা এবং আমতলার মোড় এলাকায় অভিযান পরিচালনা করেন তারা।

এসময় ওইসব এলাকা থেকে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়। মোমেন উদ্দিন কালুর নাম উল্লেখ করে বরিশাল কোতোয়ালি মডেল থানায় গত জানুয়ারি মাসের ২৮ তারিখে একটি মামলা করেন।

উল্লেখ্য, মামলার অন্যতম আসামী মোমেন উদ্দিন কালু এক সময় সাবেক মেয়র শওকত হোসেন হিরনের মোটরসাইকেলের ড্রাইভার ছিলেন। শওকত হোসেন হিরনের মৃত্যুর পর ঘোল পালটে সাদিক আব্দুল্লাহর বিশ্বস্ত সহযোগী হয়ে ফকির থেকে কোটিপতি হয়ে যান। দীর্ঘদিন ধরে মহানগর আ লীগের রাজনীতি করে আসছেন বলে জানা যায়।

তাদেরকে জুলাই অভ্যুত্থান পরবর্তী দায়ের হওয়া রাজনৈতিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

জেএইচআর

Link copied!