ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মুন্সীগঞ্জে বাস চাপায় মাদ্রাসা ছাত্রী নিহত, বিক্ষুব্ধ জনতার বাসে আগুন

আরাফাত রায়হান সাকিব, মুন্সীগঞ্জ

আরাফাত রায়হান সাকিব, মুন্সীগঞ্জ

সেপ্টেম্বর ২৪, ২০২৫, ০৭:১৫ পিএম

মুন্সীগঞ্জে বাস চাপায় মাদ্রাসা ছাত্রী নিহত, বিক্ষুব্ধ জনতার বাসে আগুন

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে যাত্রীবাহী বাস চাপায় আরভি (৬) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনার জেরে বিক্ষুব্ধ এলাকাবাসী ঘাতক বাসে দুই দফা আগুন ধরিয়ে খাদে ফেলে। 

বুধবার দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার বেতকা ইউনিয়নের রান্ধুনি বাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আরভি স্থানীয় দ্বিপাড়া গ্রামের আলমগীর হাওলাদারের মেয়ে এবং উত্তর বেতকা আদর্শ মহিলা মাদ্রাসার ছাত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে মাদ্রাসা থেকে বাড়ি ফিরছিল আরভি। এ সময় ঢাকা থেকে বেতকাগামী বেতকা পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। দুর্ঘটনাস্থলেই শিশুর মৃত্যু হয়। 

বিক্ষুব্ধ জনতা ঘটনাস্থলেই বাসটিকে আটক করে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়। তবে এই সময় বাসের যাত্রীদের কেউ হতাহত হয়নি। 

স্থানীয়দের অভিযোগ, বেপরোয়া গতিতে গাড়ি চালানো এবং হেল্পারের নিয়ন্ত্রণের কারণে এই দুর্ঘটনা ঘটেছে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, খবর পেয়ে টঙ্গিবাড়ী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাসের আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি উল্লেখ করেন, চালক নিয়ন্ত্রণ হারানোর কারণে দুর্ঘটনা ঘটতে পারে।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মো. ইব্রাহীম জানান, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে জনতার উত্তেজনা প্রশমিত করেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং যানবাহনের চলাচল স্বাভাবিক। তবে দুর্ঘটনার পর চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি; তাকে আটক করার জন্য তৎপরতা চলছে।

ইএইচ

Link copied!