ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ভেড়ামারায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়: হুইলচেয়ার ও ক্রেস্ট বিতরণ

হেলাল মজুমদার, ভেড়ামারা

হেলাল মজুমদার, ভেড়ামারা

সেপ্টেম্বর ২৫, ২০২৫, ০৫:৫০ পিএম

ভেড়ামারায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়: হুইলচেয়ার ও ক্রেস্ট বিতরণ

কুষ্টিয়া জেলার নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু হাসনাত মো. আরেফিনের সাথে ভেড়ামারায় উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভায় বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, শিক্ষক, সুশীল সমাজ, ব্যবসায়ী ও স্থানীয় সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

সভায় জেলা প্রশাসক আবু হাসনাত মো. আরেফিন শিক্ষার্থীদের আন্দোলন এবং দেশের স্বাধিকার অর্জনের ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে বলেন, “ছাত্রদের স্বার্থে রাজনৈতিক নেতৃবৃন্দকে একত্রিত হয়ে দেশের উন্নয়ন ও স্থায়িত্ব নিশ্চিত করতে হবে। সহযোগিতা না হলে ফ্যাসিবাদীরা পুনরায় মাথাচাড়া দিতে পারে। আমরা দেশের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ।”

সভা শেষে জেলা প্রশাসক উপজেলা চত্বরে ক্ষণিক্ষণ পার্ক উদ্বোধন করেন, বৃক্ষরোপণ করেন এবং হুইলচেয়ার বিতরণ করেন। এছাড়া ভেড়ামারার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৯৬ জন শিক্ষার্থীকে সম্বর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়।

উপস্থিত ছিলেন— ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ, মুক্তিযোদ্ধা কমান্ডার আবু দাউদ, উপজেলা জাতীয়তাবাদী দল-বিএনপি ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ, প্রেসক্লাব সভাপতি ডা. আমিরুল ইসলাম মান্নান, স্থানীয় ব্যবসায়ী ও সাংবাদিকরা এবং সুশীল সমাজের প্রতিনিধি।

ইএইচ

Link copied!