ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আব্দুল্লাহ আল নাঈম, ব্রাহ্মণবাড়িয়া

আব্দুল্লাহ আল নাঈম, ব্রাহ্মণবাড়িয়া

সেপ্টেম্বর ২৬, ২০২৫, ০৯:১৪ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নবীনগর পূর্ব ইউনিয়নের বগডহর গ্রামে বাড়ির পাশে ডোবার পানিতে দুই শিশু ভাই-বোন ডুবে মারা গেছে। 

শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই গ্রামের জামাল মিয়ার মেয়ে তিশা (৭) এবং ছেলে আরিয়ান (৬)। 

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মফিজুর রহমান জানান, দুই শিশু বাড়িতে খেলছিল। কিছুক্ষণ পর তাদের খুঁজে পাওয়া যায়নি। পরে ডোবায় গোসল করতে নেমে এক শিশুর মরদেহ পাওয়া যায় এবং পরে অপর শিশুর মরদেহও উদ্ধার করা হয়। মৃতদেহ তাদের বাড়িতে রাখা হয়েছে।

নবীনগর থানার অফিসার ইনচার্জ শাহিনুর ইসলাম বলেন, বিষয়টি পুলিশকে এখনও জানানো হয়নি। তবে আমরা খোঁজখবর নিচ্ছি।

ইএইচ

Link copied!