ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

টেকনাফে শীর্ষ সন্ত্রাসী জাহাঙ্গীরসহ গ্রেপ্তার ৩

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সেপ্টেম্বর ২৭, ২০২৫, ০৩:৩৯ পিএম

টেকনাফে শীর্ষ সন্ত্রাসী জাহাঙ্গীরসহ গ্রেপ্তার ৩

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে খুন, ডাকাতি, অস্ত্র ও মাদকসহ ১২টি মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী জাহাঙ্গীর আলম (৩৫) ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫।

গত ২৬ সেপ্টেম্বর বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব-১৫ এর সিপিসি-১ (টেকনাফ) এর একটি আভিযানিক দল হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় এ অভিযান পরিচালনা করে।

র‍্যাব জানায়, অভিযানের সময় জাহাঙ্গীরকে গ্রেপ্তার করলে তার নির্দেশে স্থানীয়ভাবে জড়ো হওয়া প্রায় ৫০-৬০ জন সন্ত্রাসী লাঠি-সোটা, ইট-পাটকেল নিয়ে র‍্যাবের ওপর হামলা চালায় এবং তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। হামলায় র‍্যাবের কয়েকজন সদস্য আহত হন।

পরে অতিরিক্ত সতর্কতা ও কৌশলের মাধ্যমে র‍্যাব ঘটনাস্থল থেকে জাহাঙ্গীরের দুই সহযোগী, ১. মো. ছালাম (১৮), রোহিঙ্গা নাগরিক। ২. মো. আনোয়ার হোসাইনকে (২৭) আটক করে। পরে তাদের হেফাজত থেকে দুইটি লাঠি ও সাতটি ইটের টুকরো জব্দ করা হয়।

র‍্যাব জানায়, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে বিজিবির ওপর হামলা, খুন, অস্ত্র ও মাদক পাচারসহ অন্তত ১২টি মামলা রয়েছে। আটক তিনজনের বিরুদ্ধে র‍্যাবের ওপর হামলার ঘটনায় নতুন মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জেএইচআর

Link copied!