ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে বিশেষ সেমিনার অনুষ্ঠিত

হোছাইন মুহাম্মদ তারেক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)

হোছাইন মুহাম্মদ তারেক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)

সেপ্টেম্বর ২৭, ২০২৫, ০৮:৫৮ পিএম

ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে বিশেষ সেমিনার অনুষ্ঠিত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের প্রযুক্তি জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে “কৃত্রিম বুদ্ধিমত্তা” বিষয়ক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার সকাল ১১টায় ঈশ্বরগঞ্জ পৌর অডিটোরিয়ামে উপজেলা প্রেসক্লাবের আয়োজনে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি বাড়ী সুমন এবং সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান। 

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও উপজেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু।

মূল বক্তা হিসেবে বাংলাদেশ বেতারের উপ-পরিচালক ও এআই অনুরাগী শেখ মহাবুল হোসেন রাজীব কৃত্রিম বুদ্ধিমত্তার বৈশ্বিক অগ্রগতি, ভবিষ্যতের কর্মক্ষেত্রে এর গুরুত্ব এবং শিক্ষার্থীরা কীভাবে এ প্রযুক্তি ব্যবহার করে নিজেদের দক্ষতা বাড়াতে পারে তা তুলে ধরেন।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রথম পাঁচ বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এছাড়া উপস্থিত সবার জন্য দুপুরের খাবার ও সম্মাননা প্রদান করা হয়।

ইএইচ

Link copied!