ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ময়মনসিংহে রেঁস্তোরা মালিক সমিতির আহ্বায়ক ছাইদুল, সদস্য সচিব হিমেল

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ

সেপ্টেম্বর ২৯, ২০২৫, ১১:০৪ পিএম

ময়মনসিংহে রেঁস্তোরা মালিক সমিতির আহ্বায়ক ছাইদুল, সদস্য সচিব হিমেল

বাংলাদেশ রেঁস্তোরা মালিক সমিতি ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার সন্ধ্যায় নগরীর আভান্তি এরোমা রেস্তোরাঁয় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা শাখার সদস্য ও আভান্তি এরোমা রেস্তোরার স্বত্বাধিকারী ড. মো. ছাইদুল ইসলাম। 

এতে প্রধান অতিথি ছিলেন সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি হাজী ওসমান গণি। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মহাসচিব ইমরান হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— কেন্দ্রীয় কমিটির প্রথম যুগ্ম মহাসচিব মো. ফিরোজ আলম সুমন, সাংগঠনিক সম্পাদক তৌফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ মিজানুর রহমান মিজান, দপ্তর সম্পাদক আমির হোসেন এবং যুগ্ম সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান চৌধুরী বিপু।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সেফ্রন রেস্তোরাঁর স্বত্বাধিকারী মো. রওশন আলম চৌধুরী বাচ্চু। এছাড়াও সারিন্দা রেষ্টুরেন্টের স্বত্বাধিকারী মাকসুদ জামান প্রমুখ  বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে হাজী ওসমান গণি বলেন, “নিরাপদ খাদ্য সরবরাহের মাধ্যমে সুস্থ জীবন গড়তে নাগরিকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে সমিতি বদ্ধপরিকর।”

প্রধান আলোচক ইমরান হাসান বলেন, “বর্তমানে নকল ও ভেজাল খাদ্যের বিস্তার এবং গুজব ছড়িয়ে বিভিন্ন মানসম্পন্ন প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন করার প্রবণতা বাড়ছে।”
সভাপতির বক্তব্যে ড. মো. ছাইদুল ইসলাম বলেন, “নিরাপদ খাদ্য যেমন সুস্বাস্থ্য গঠনে সহায়ক, তেমনি ভেজাল ও অনিরাপদ খাদ্য মানুষের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে।”

মতবিনিময় শেষে ময়মনসিংহ জেলা শাখার জন্য দুই সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে অ্যাভান্তি এরোমা রেঁস্তোরার স্বত্বাধিকারী ড. মোহাম্মদ ছাইদুল ইসলামকে আহ্বায়ক এবং এমিগোস রেস্তোরাঁর স্বত্বাধিকারী মুমিনূর ওয়াহিদ হিমেলকে সদস্য সচিব করা হয়। এ কমিটি আগামী ৩ মাসের মাঝে পূর্ণাঙ্গ কমিটি  করবে বলে জানানো হয়।

ইএইচ

Link copied!