ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পাবনার ঈশ্বরদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু

ঈশ্বরদী প্রতিনিধি

ঈশ্বরদী প্রতিনিধি

সেপ্টেম্বর ৩০, ২০২৫, ০৭:৩৩ পিএম

পাবনার ঈশ্বরদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু

পাবনার ঈশ্বরদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের মহাদেবপুর এলাকায় সিএনজি অটোরিকশা থেকে ছিটকে পড়ে স্টিয়ারিং ট্রলির চাপায় এক কিশোরী নিহত হয়েছে। 

তবে এখন পর্যন্ত নিহত ওই কিশোরীর নাম-পরিচয় জানা যায়নি।

সিএনজি অটোরিকশার যাত্রী সিলভি জানান, সিএনজি অটোরিকশাটি যাত্রী নিয়ে পাবনার দিক থেকে রূপপুরের দিকে যাচ্ছিল। মেয়েটি আওতাপাড়া থেকে অটোরিকশায় ওঠে। কিছুদূর যাওয়ার পর সাহাপুর নামক স্থানে গিয়ে অটোরিকশার সামনে একটি গাড়ি চলে আসে। এসময় অটোরিকশা চালক আকস্মিকভাবে ব্রেক চাপলে ওই কিশোরী পাকা রাস্তার উপর ছিটকে পড়ে। এ

 সময় একটি স্টিয়ারিং ট্রলি তাকে চাপা দিয়ে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় ওই কিশোরীকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পর মারা যায় ওই কিশোরী।

অন্যদিকে বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পাকশী ইউনিয়নের বাঘোইল দাশপাড়া এলাকায় ড্রাম ট্রাক চাপায় আব্দুল আলিম পিয়ারুল নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

নিহত শিশু আব্দুল আলিম পিয়ারুল উপজেলার সাঁড়া ইউনিয়নের সাড়া ঝাউদিয়া এলাকার মিলন হোসেনের ছেলে।

পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলাম জানান, ওই শিশু বাঘোইল দাশপাড়া এলাকায় তার নানার দোকানে বেড়াতে এসেছিল। পরে সেখানে খেলাধুলার এক পর্যায়ে রাস্তা পারাপারের সময় বেপরোয়া গতির একটি ড্রাম ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ড্রাম ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় শিশু আব্দুল আলিম পিয়ারুল। ঘাতক ড্রাম ট্রাকটি কুষ্টিয়ার ভেড়ামারা এলাকা থেকে আটক করা হলেও চালক পলাতক রয়েছে।

ইএইচ

Link copied!