ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ঈশ্বরগঞ্জে খামারের ৮ গরু এক রাতে উধাও

হোছাইন মুহাম্মদ তারেক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)

হোছাইন মুহাম্মদ তারেক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)

অক্টোবর ২, ২০২৫, ০৯:৪৬ পিএম

ঈশ্বরগঞ্জে খামারের ৮ গরু এক রাতে উধাও

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আবারও গরু চুরির ঘটনা ঘটেছে। পৌর শহরের চরনিখলা এলাকার একটি খামার থেকে বুধবার গভীর রাতে ৮টি গরু চুরি হয়ে গেছে। এতে চরম ক্ষতির মুখে পড়েছেন খামার মালিক।

স্থানীয়রা জানান, ‘আবদিয়া এগ্রো’ নামের খামারটির তালা ভেঙে রাতের আঁধারে চোরেরা প্রবেশ করে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভোররাত সাড়ে ৪টার দিকে চারজন ব্যক্তি গরুগুলো একটি পিকআপ ভ্যানে তোলে দ্রুত স্থান ত্যাগ করেন।

খামারের কর্মচারী আল-আমিন বলেন, রাত দুইটা পর্যন্ত খামারে ছিলাম। এরপর ঘুমিয়ে পড়ি। সকালে উঠে দেখি দরজা ভাঙা, গরুগুলো নেই।

খামারের মালিক আরিফ হোসেন সায়মন জানান, চুরি হওয়া গরুগুলোর মূল্য প্রায় ৯ লাখ টাকা। তিনি বলেন, অনেক কষ্টে খামার দাঁড় করিয়েছিলাম। এই চুরিতে আমরা পুরোপুরি নিঃস্ব হয়ে গেলাম।

এ ঘটনায় বৃহস্পতিবার সকালে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. ওবায়দুর রহমান বলেন, অভিযোগ পাওয়া গেছে। মামলা গ্রহণের প্রক্রিয়া চলছে। ইতিমধ্যেই পুলিশ অভিযান শুরু করেছে।

ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত চোরচক্রকে শনাক্ত করে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ইএইচ

Link copied!