ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ঈশ্বরগঞ্জে এগ্রো ফার্ম থেকে ৮ গরু চুরি, গ্রেপ্তার ৩

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

অক্টোবর ৩, ২০২৫, ০৮:৪০ পিএম

ঈশ্বরগঞ্জে এগ্রো ফার্ম থেকে ৮ গরু চুরি, গ্রেপ্তার ৩

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গরু চুরির ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে বড়হিত ইউনিয়নের বড়ডাংরী গ্রাম থেকে আলী আকবর (৪৮) নামে এক আসামিকে আটক করা হয়। তিনি মৃত আছর উদ্দিনের ছেলে। 

পরে আলী আকবরের দেওয়া তথ্যের ভিত্তিতে উচাখিলা ইউনিয়ন ও ময়মনসিংহ সদরের নিলক্ষীয়া ইউনিয়ন থেকে আরও দুইজনকে ধরা হয়। তবে তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করা হয়নি।

ঘটনার সূত্রপাত ঘটে গত বুধবার রাতে। ঈশ্বরগঞ্জ পৌর এলাকার চরনিখলা গ্রামের আবদিয়া এগ্রো ফার্ম থেকে একদল চোর ৮টি গরু চুরি করে নিয়ে যায়। পরদিন ফার্মের মালিক আরিফ হোসেন সায়মন (৩৭) থানায় অভিযোগ দায়ের করেন।

ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. ওবায়দুর রহমান বলেন, “এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। চুরি হওয়া গরু উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত আছে।”

ইএইচ

Link copied!