ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ঈশ্বরগঞ্জে ইজিবাইক চালক খুন: ছাত্রদল সভাপতি বহিষ্কার

হোছাইন মুহাম্মদ তারেক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)

হোছাইন মুহাম্মদ তারেক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)

অক্টোবর ৫, ২০২৫, ০৫:০৭ পিএম

ঈশ্বরগঞ্জে ইজিবাইক চালক খুন: ছাত্রদল সভাপতি বহিষ্কার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে খোকন মিয়া (৫৫) নামের এক ইজিবাইক চালককে কুপিয়ে হত্যা করা হয়েছে। 

এ ঘটনায় ছাত্রদল নেতা মো. নজরুল ইসলামসহ ১৩ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে।

ঘটনার পর কেন্দ্রীয় নির্দেশে মগটুলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নজরুল ইসলামকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে এবং সংগঠনের নেতাকর্মীদের তাকে সামাজিক ও সাংগঠনিকভাবে বর্জনের আহ্বান জানানো হয়েছে।

শনিবার সকালেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। 

নিহতের ছেলে বিল্লাল হোসেন বাদী হয়ে থানায় মামলা করেন। রাতে খোকন মিয়ার জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে দুই অভিযুক্ত—সোহাগ মিয়া (২৫) ও জোসনা আক্তার বেলিকে (৩৫) গ্রেপ্তার করেছে।

জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক এ.কে.এম. সোজা উদ্দিনের যৌথ স্বাক্ষরে নজরুল ইসলামকে বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

ইএইচ

Link copied!