ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

চাঁদপুরে অ্যান্টিভেনম দেয়ার পরও সাপে কাটা রোগীর মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর প্রতিনিধি

অক্টোবর ৮, ২০২৫, ১১:০৪ এএম

চাঁদপুরে অ্যান্টিভেনম দেয়ার পরও সাপে কাটা রোগীর মৃত্যু

অ্যান্টিভেনম প্রয়োগ করার পরেও চাঁদপুরের হাইমচরে বিষধর সাপে কামড়ে মৃত্যু হয়েছে এক যুবকের। মঙ্গলবার দুপুরে হাইমচর উপজেলার ঈশানবালা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম সোহেল গাজী (৩০)। তিনি উপজেলার নিলকমল ইউনিয়নের বাসিন্দা এবং পেশায় একজন দুধ ব্যবসায়ী।

পরিবারের সদস্যরা জানান, সাপে কামড় দেয়ার প্রায় দেড়-দুই ঘণ্টা পর সোহেলকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে চিকিৎসক তাঁকে অ্যান্টিভেনম প্রয়োগ করেন। তবে কিছুক্ষণ পরই তাঁর মৃত্যু হয়।

পরিবারের অভিযোগ, জীবিত অবস্থায় হাসপাতালে নেয়া হলেও অ্যান্টিভেনম প্রয়োগের পর কীভাবে মৃত্যু হলো তা তারা বুঝতে পারছেন না।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আনিসুর রহমান বলেন, রোগী আনার পর মাথা সোজা রাখতে পারছিলেন না এবং চোখও খুলতে পারছিলেন না। হাসপাতালে অ্যান্টিভেনম ছিল, আমরা তা দ্রুত প্রয়োগ করেছি। সাপটি অত্যন্ত বিষধর ছিল। অনেক সময় রোগীরা হাসপাতালে পৌঁছানোর আগেই বা দেরিতে আসার কারণে এমন মৃত্যু ঘটে।

তিনি আরও বলেন, সাপের কামড়ের পর যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে আসা জরুরি। দেরি হলে শরীরে বিষ ছড়িয়ে যায় এবং জীবন রক্ষা করা কঠিন হয়ে পড়ে।

জেএইচআর

Link copied!