ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ভেড়ামারায় রাসায়নিক সারের পরিমিত ব্যবহার বিষয়ক আলোচনা সভা

হেলাল মজুমদার, ভেড়ামারা

হেলাল মজুমদার, ভেড়ামারা

অক্টোবর ৮, ২০২৫, ০৬:৫৩ পিএম

ভেড়ামারায় রাসায়নিক সারের পরিমিত ব্যবহার বিষয়ক আলোচনা সভা

কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলায় বাহিরচর চররুপপুরে পার্টনার ফিল্ড স্কুলে রাসায়নিক সারের পরিমিত ব্যবহারের ওপর একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় বক্তারা বলেন, এই আলোচনা সভার উদ্দেশ্য হলো কৃষকদের সার ব্যবহারে সচেতন করা, অতিরিক্ত ব্যবহারজনিত সমস্যা ও পরিবেশগত ক্ষতি সম্পর্কে জানানো, এবং সঠিক সার প্রয়োগের মাধ্যমে ভালো ফলন ও সাশ্রয়ী কৃষি নিশ্চিত করা। 

সভায় ভূমি পরীক্ষা, সঠিক সার নির্বাচন, জৈব ও রাসায়নিক সারের সমন্বিত ব্যবহার, এবং মাটির স্বাস্থ্য রক্ষার ওপর গুরুত্ব আরোপ করা হয়।

বক্তারা আরও জানান, অতিরিক্ত সার ব্যবহারের ফলে মাটির উর্বরতা হ্রাস, রাসায়নিক দূষণ, এবং মাটির ভৌত, রাসায়নিক ও জৈবিক গুণাগুণের ক্ষতি হয়। এছাড়া ফসলের খরচ বৃদ্ধি পায় এবং রোগ-বালাই ও পোকার আক্রমণ কমে, ফলে কীটনাশকের ব্যবহারও কমানো যায়, যা খরচ সাশ্রয়ে সহায়ক। 

কোনো জমিতে কী পরিমাণ সার প্রয়োজন তা নির্ধারণের জন্য মাটি পরীক্ষা করা অপরিহার্য। মাটির অবস্থা ও ফসলের চাহিদা অনুযায়ী সঠিক সার (যেমন ইউরিয়া, টিএসপি, এমওপি) নির্বাচন করতে হবে। জৈব সার ও রাসায়নিক সারের সুষম ব্যবহার নিশ্চিত করে মাটির স্বাস্থ্য ভালো রাখা যায়। বক্তারা রাসায়নিক সারের ওপর নির্ভরতা কমানো এবং জৈব উপায়ে সার উৎপাদন ও ব্যবহার বৃদ্ধির ওপর জোর দিয়েছেন। ফসলের সঠিক বৃদ্ধির জন্য উপযুক্ত পরিমাণ সার প্রয়োগ করা এবং বিশেষজ্ঞদের পরামর্শ ও গবেষণা কাউন্সিলের নির্দেশনা অনুসরণ করা জরুরি।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ শওকত হোসেন ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ওয়াহিদুজ্জামান। অনুষ্ঠান পরিচালনা ও সভাপতিত্ব করেন ভেড়ামারা উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ও উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আশফাকুর রহমান।

আরও উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু সাঈদ, উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা শাম্মী সুলতানা, উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা কে এম রবিউল, উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রহমানসহ ২৫ জন স্থানীয় কৃষক।

ইএইচ

Link copied!